সিলেটে অনুমোদনহীন স্লিপার বাসের বিরুদ্ধে অভিযান: ৫ পরিবহনকে ৭৫ হাজার টাকা জরিমানা

সিলেট-ঢাকা মহাসড়কে লাইসেন্স ও অনুমোদন ছাড়া ঝুঁকিপূর্ণভাবে চলাচলকারী ডাবল ডেকার স্লিপার বাসের বিরুদ্ধে কড়া অভিযানে নেমেছে জেলা প্রশাসন ও বিআরটিএ। মঙ্গলবার বিকেলে সিলেট নগরীর কদমতলী বাস টার্মিনাল ও হুমায়ূন রশীদ চত্বর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৫টি পরিবহন সংস্থাকে ১৫ হাজার টাকা করে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সিলেটে অনুমোদন ছাড়া স্লিপার বাস পরিচালনার বিরুদ্ধে অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানে পাঁচটি পরিবহনকে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। সিলেটে অনুমোদন ছাড়া স্লিপার বাস পরিচালনার বিরুদ্ধে অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানে পাঁচটি পরিবহনকে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো— লন্ডন এক্সপ্রেস, প্যারাডাইস এক্সপ্রেস, জেদ্দা পরিবহন, বেঙ্গল পরিবহন এবং ইম্পেরিয়াল পরিবহন।

অভিযান পরিচালনাকারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. পারভেজ জানান, মহাসড়কে এভাবে স্লিপার বাস চলাচলের কোনো আইনি অনুমোদন নেই। সাধারণ এসি বাসের রুট পারমিট ও অনুমোদন নিয়ে চেসিস, ইঞ্জিন ও বডিতে অবৈধ পরিবর্তন এনে ডাবল ডেকার স্লিপার বানিয়ে মহাসড়কে চালানো হচ্ছিল। প্রথম দিনের অভিযানে সতর্কতামূলকভাবে অর্থদণ্ড দেওয়া হলেও পরবর্তীতে এসব বাস বন্ধ না করলে গাড়ি জব্দ ও কঠোর মামলার হুঁশিয়ারি দেন তিনি।

উল্লেখ্য, গত ৭ আগস্ট সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের ডাবল ডেকার স্লিপার বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন প্রাণ হারান। এরপরই মূলত অনুমোদনহীন এই বাসগুলোর বেপরোয়া ও ঝুঁকিপূর্ণ চলাচল নিয়ে আলোচনা শুরু হয়। পরিবহন সংশ্লিষ্টদের মতে, সাধারণ বাসের চেসিসে কৃত্রিমভাবে উঁচু ডাবল ডেকার বানানোর ফলে জরুরি মুহূর্তে এসব গাড়ি ভারসাম্য ধরে রাখতে পারে না, যা প্রতিনিয়ত বড় দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url