কবি রেবিন চৌধুরীর নতুন কবিতা ‘সত্য মিথ্যার দ্বন্দ্ব’: অসত্যের বিরুদ্ধে সত্যের অদম্য জয়গান
সংস্কৃতি প্রতিবেদক: সমাজে অন্যায়, অসত্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সাহসী উচ্চারণ নিয়ে যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট কবি ও গীতিকার রেবিন চৌধুরী প্রকাশ করেছেন তাঁর নতুন কবিতা ‘সত্য মিথ্যার দ্বন্দ্ব’। বর্তমান বাস্তবতায় মিথ্যার দাপট এবং সব প্রতিকূলতা পেরিয়ে সত্যের চিরন্তন বিজয়ের বার্তা উঠে এসেছে এ কবিতায়।
‘সত্য মিথ্যার দ্বন্দ্ব’ কবিতায় কবি অত্যন্ত জোরালো ভাষায় ফুটিয়ে তুলেছেন কীভাবে মিথ্যার দলবল সাময়িকভাবে সত্যকে আড়াল করার পাঁয়তারা করে। মিথ্যার তোড়জোড়, ভুয়া মামলা কিংবা অপপ্রচারের বিপরীতে সত্য যে সর্বদা অটল ও অপরাজিত থাকে, তা ছন্দ ও প্রতিবাদের মিশেলে প্রকাশ করেছেন তিনি।
কবিতার চরণে কবি লিখেছেন, “চারিদিকে মিথ্যার শত শত কালোহাত, সত্যের এক হাতে করে দেয় কূপোকাত... মিথ্যার মালা পরে যেজন সাজিতে চায়, যেতেযেতে মাঝপথে ঠাস করে ছিঁড়ে যায়।”
কবি রেবিন চৌধুরী'র লিখা কবিতা "সত্য মিথ্যার দ্বন্দ্ব"
মিথ্যার তোড়জোড়ে সত্যের তালগোল
সত্যকে ঢেকে দিতে মিথ্যার কত ছল,
চারিদিকে মিথ্যার শত শত কালোহাত
সত্যের এক হাতে করে দেয় কূপোকাত।
সত্যকে চাপা দিতে অনেকেই বাঁধে দল
সত্যে হেসে বলে ভেঙ্গে দেব সব বল।
সত্যের সম্মুখে মিথ্যে তুলিলে ঝড়
সত্য কষে দেয় দুই গালে দু'টি চড়।
মিথ্যাে মামলা দিয়ে করিলে উৎপাত
সত্যেে দাঁড়িয়ে বলে ভেঙে দেব বিষদাঁত।
একহাজার মিথ্যাচার সত্যের এক ফুল
লড়াইএর ময়দানে হাজারে পাবেনা কূল।
সত্যের আলো জ্বেলে যদি কেউ পড়ে রয়,
কত শত জনে তার গেয়ে যায় জয়জয়।
মিথ্যার মালা পরে যেজন সাজিতে চায়
যেতেযেতে মাঝপথে ঠাস করে ছিঁড়ে যায়।
আইনের ফাঁকেফুঁকে মিথ্যার বসবাস
সত্যেরই জয় হয় মিথ্যারই সর্বনাশ।
মিথ্যায় ভর করে জীবন কাটিল যার
অবশেষে স্ব-মুলে ভরাডুবি হবেই তার
চারিদিকে ঘিরে থাকে মিথ্যার যত হুল
সত্যের চাবুকেই হয়ে যায় নির্মুল।
মিথ্যার বেড়াজালে আছে শুধু অপমান
সত্যের সম্মান হয়না কখনো ম্লান,
মিথ্যার মোহড়া মিথ্যাবাদীর সমাবেশ
সত্যের মুখোমুখি দাঁড়ালেই নিঃশেষ
মৃত্যুর কোলে ঢলে মিথ্যার দলবল
সত্যের ঝলমল চিরকাল উজ্জ্বল।
লেখক: রেবিন চৌধুরী, কবি ও গীতিকার যুক্তরাষ্ট্র প্রবাসী।
![]() |
| অসত্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদের বার্তা নিয়ে যুক্তরাষ্ট্র প্রবাসী কবি ও গীতিকার রেবিন চৌধুরীর নতুন কবিতা ‘সত্য মিথ্যার দ্বন্দ্ব’ |
লেখকের বিশ্বাস, আইনি ফাঁকফোকর কিংবা সাময়িক শক্তির আশ্রয়ে মিথ্যাচারীরা মাথাচাড়া দিলেও সময়ের পরিক্রমায় তাদের পতন অনিবার্য। সত্যের সম্মান কখনো ম্লান হয় না, বরং সব মিথ্যার মুখোশ উন্মোচন করে সত্যের জ্যোতি চিরকাল উজ্জ্বল হয়ে জ্বলবে।
প্রবাসে থেকেও সমাজের অসঙ্গতি ও ন্যায়ের পক্ষে রেবিন চৌধুরীর এমন জীবনমুখী ও প্রতিবাদী সাহিত্যকর্ম পাঠক ও শুভানুধ্যায়ীদের মাঝে বেশ প্রশংসিত হচ্ছে।

