যুক্তরাজ্যে সিলেট বিভাগ গণদাবী পরিষদের প্রথম কমিটি: সভাপতি শাহ মুনিম, সম্পাদক ইয়াওর

যুক্তরাজ্য প্রতিনিধি: যুক্তরাজ্যে বসবাসরত সিলেট বিভাগের মানুষের বিভিন্ন গণদাবি, অধিকার ও কল্যাণ নিশ্চিতের লক্ষ্যে প্রথমবারের মতো সিলেট বিভাগ গণদাবী পরিষদের যুক্তরাজ্য শাখার ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী তিন বছরের জন্য দায়িত্বপ্রাপ্ত এই নতুন কমিটিতে শাহ মুনিম সভাপতি, সলিসিটর এম ইয়াওর উদ্দিন সাধারণ সম্পাদক এবং মাহবুবুর রহমান কুরেশী কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।

পূর্ব লন্ডনে যুক্তরাজ্য সিলেট বিভাগ গণদাবী পরিষদের সাধারণ সভা ও নতুন কমিটি ঘোষণার একাংশ

পূর্ব লন্ডনে যুক্তরাজ্য সিলেট বিভাগ গণদাবী পরিষদের সাধারণ সভা ও নতুন কমিটি ঘোষণার একাংশ 

​বুধবার (৯ সেপ্টেম্বর) পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংগঠনের সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে এই কমিটি ঘোষণা করা হয়। বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ও চ্যানেল এস-এর চেয়ারম্যান আহমেদুস সামাদ চৌধুরী জেপির সভাপতিত্বে এবং সলিসিটর এম ইয়াওর উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও কমিউনিটি সংগঠনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​নির্বাচন পরিচালনা কমিটির পক্ষে ৫১ সদস্যের কমিটির নাম ও পদবি ঘোষণা করেন প্রবীণ সাংবাদিক ও কমিউনিটি ব্যক্তিত্ব আবু তাহের চৌধুরী।

​সভায় বক্তব্য রাখতে গিয়ে নেতৃবৃন্দ বলেন, যুক্তরাজ্যে বসবাসরত বৃহত্তর সিলেটের প্রবাসীদের পারস্পরিক ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি জন্মমাটি সিলেটের যৌক্তিক উন্নয়ন ও জনস্বার্থের বিভিন্ন দাবি সংশ্লিষ্ট মহলে তুলে ধরতে সংগঠনটি অনন্য ভূমিকা পালন করবে। তাঁরা নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ তাঁদের ওপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালনের প্রত্যয় ব্যক্ত করে সিলেট বিভাগের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url