সাদীপুরে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় সামছুল আলম রাজু
ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগর উপজেলার ঐতিহ্যবাহী সাদীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন বিশিষ্ট সমাজসেবী সামছুল আলম রাজু।
![]() |
| সাদীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সামছুল আলম রাজু |
ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের হাট-বাজার ও পাড়া-মহল্লায় সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত কুশল বিনিময়, উঠান বৈঠক এবং মতবিনিময় সভার মাধ্যমে তিনি নিজের প্রার্থিতার বার্তা পৌঁছে দিচ্ছেন। স্থানীয় তরুণ প্রজন্মসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝেও তাঁকে নিয়ে ইতিবাচক আলোচনা তৈরি হয়েছে।
এলাকাবাসীর সঙ্গে আলাপকালে সামছুল আলম রাজু জানান, ব্যক্তি স্বার্থে নয়, বরং সাদীপুর ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই তিনি জনগণের মুখোমুখি হচ্ছেন। তিনি বলেন, নির্বাচিত হতে পারলে এলাকার ভঙ্গুর যোগাযোগ ব্যবস্থার টেকসই উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি, বেকার তরুণদের জন্য কারিগরি সুযোগ সৃষ্টি এবং যেকোনো দুর্যোগে সাধারণ মানুষের পাশে থেকে সততার সাথে দায়িত্ব পালন করবেন।
এদিকে ইউনিয়নের বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে তাঁর সক্রিয় উপস্থিতি ও গ্রহণযোগ্যতার কারণে সাধারণ ভোটারদের মধ্যেও নতুন উদ্দীপনা দেখা যাচ্ছে।

