নিউইয়র্কে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ফয়জুল ইসলাম চৌধুরী নয়ন: নিউইয়র্কে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার বিকেল ৫টায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, মিল্টন ভুঁইয়া, নিউইয়র্ক মহানগর বিএনপি (উত্তর)-এর সভাপতি আহবাব চৌধুরী খোকন, সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরী, আনোয়ার জাহিদ, যুবদল নেতা রেজাউল ভুঁইয়া, শেখ আক্তার হোসেন নানু, মুহিবুর রহমান, সুয়েব আহমদ, আলী রেজা, আনছার আলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বিএনপির প্রতিষ্ঠার আদর্শ ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
জাতিসংঘের আগামী অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপি দলকে সংগঠিত করার চেষ্টা করছে। নিউইর্য়ক মহানগর উত্তর বিএনপির সভাপতি আহবাব চৌধুরী খোকন বলেন জাতিসংঘের অধিবেশনকে ঘিরে নিউইয়র্কের কোথাও আওয়ামীলীগ কে দাড়াতেই দেয়া হবে না। তিনি আরো বলেন নিউইয়র্কে শামীম ওসমানকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, তাকে যেখানে পাওয়া যাবে সেখাই প্রতিহত করা হবে।



