শোকের মাস আগষ্টে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের স্মরণে যুক্তরাজ্য ড্যাগেনহাম যুবলীগের শোকসভা ও মিলাদ মাহফিল
লন্ডন থেকে: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে যুক্তরাজ্যের ড্যাগেনহামে শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শোকের মাস আগস্ট উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের ড্যাগেনহাম শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবসহ ১৫ আগস্টে শাহাদাতবরণকারী পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
উক্ত অনুষ্ঠানে যুক্তরাজ্য আওয়ামী যুবলীগ ড্যাগেনহাম শাখার সভাপতি মিজানুর রহমান রুবেল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কে.এম.এম সুহেবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য শ্রী অ্যাডভোকেট রঞ্জিত সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম আহমদ খান। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য যুবলীগের সহ সভাপতি মাহবুব আহমদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আহমদ খান, যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শার্জন খান, যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন লিটন,
সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, যুক্তরাজ্য আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আলিমুদ্দীন ফয়সল, যুক্তরাজ্য যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম মোহসিন, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম হাসান চৌধুরী সাজন, যুক্তরাজ্য মহিলা আওয়ামীলীগ নেত্রী জেনিফার সারওয়ার লাক্সমি, লন্ডন মহানগর ছাত্রলীগের সভাপতি ব্যারিস্টার নাজমুল ইসলাম
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের ড্যাগেনহাম শাখার সিনিয়র সহ-সভাপতি শেখ মাসুম বিল্লাহ। উপস্থিত ছিলেন যুক্তরাজ্য যুবলীগ ড্যাগেনহাম শাখার সহ-সভাপতি মোহাম্মদ মকবুল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রনি কবির, আব্দুর রহিম বাবুল, সুহেল আহমদ, জাকির আহমদ, মাওলানা আব্দুল গফুর, প্রচার সম্পাদক আসাদুর রহমান, জামিল আহমদ, রুমান আহমেদ, নোমান আহমদ, রাসেল আহমদ, মুস্তাক আহমদ সহ উক্ত অনুষ্ঠানে যুক্তরাজ্য যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন স্থরের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে তাঁর ঐতিহাসিক ভূমিকা এবং বাঙালি জাতির জন্য তাঁর আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্ব ও আদর্শ বাঙালি জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও বঙ্গবন্ধুর আদর্শ তুলে ধরার ওপরও বক্তারা গুরুত্বারোপ করেন। এবং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে আবারো বাংলাদেশ আওয়ামীলীগকে ক্ষমতায় নিয়ে আসার প্রতিশ্রুতি জানান।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবসহ ১৫ আগস্টে শাহাদাতবরণকারী সকলের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। একই সঙ্গে বাংলাদেশ ও দেশের মানুষের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

