সাদীপুর ইউনিয়ন ঐক্য পরিষদের সভাপতি কৃষ্ণ রায়, সম্পাদক বিষ্ণুপদ
সিলেটের ওসমানীনগর উপজেলার সাদীপুর ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নতুন কমিটি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
![]() |
| সাদীপুর ইউনিয়নে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নতুন কমিটি গঠন ও মতবিনিময় সভায় উপস্থিত অতিথিবৃন্দ |
সম্প্রতি সাদীপুর ইউনিয়নের প্রয়াত বাবু অনু লাল দেব মহাশয়ের বাসভবনে এই সভার আয়োজন করা হয়। উপজেলা ঐক্য পরিষদের সদস্য বুলবুল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক বাবু সত্যেন্দ্র কুমার দেব।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ঐক্য পরিষদের সদস্য সচিব বাবু দিলীপ দেব, উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রতিনিধি চয়ন পাল, সাধারণ সম্পাদক বাবু শঙ্কর সেন, বিশিষ্ট ব্যক্তিত্ব বাবু সঞ্জিত ব্যানার্জি এবং অভীক সূত্রধর।
![]() |
| সাদীপুর ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মতবিনিময় সভায় উপস্থিত স্থানীয় ও উপজেলা নেতৃবৃন্দ। |
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য গৌর মেম্বার এবং সাদীপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু মনোজ কান্তি দাস মাস্টারসহ স্থানীয় ও উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে উপস্থিত সকলের সর্বসম্মত মতামতের ভিত্তিতে বাবু কৃষ্ণ রায়কে সভাপতি এবং বাবু বিষ্ণুপদ দাশ বিকাশকে সাধারণ সম্পাদক করে সাদীপুর ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়।
![]() |
| সাদীপুর ইউনিয়নে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মতবিনিময় সভা ও নবগঠিত কমিটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ। |
এদিকে সাদীপুর ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নবগঠিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল দায়িত্বপ্রাপ্তদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্থানীয় ও উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ। অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, নতুন কমিটির মাধ্যমে সাদীপুর ইউনিয়নের অসাম্প্রদায়িক চেতনা ও সাম্প্রদায়িক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে।



